
নিজস্ব প্রতিবেদক : ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঘাটাইল থানা পুলিশ এ র্যালির আয়োজন করে।

স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের নেতৃত্বে থানা চত্বর থেকে র্যালীটি বের হয়ে ঘাটাইল পৌর শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম প্রমুখ।
র্যালীতে ঘাটাইল থানার পুলিশ, কমিউনিটি পুলিশিং উপজেলা শাখার সভাপতি ও সম্পাদক, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কমিউনিটি পুলিশিং সদস্য এবং স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশ গ্রহন করেন।




