
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল ॥ ‘গুদামে গুদামে কৃষকের ধান , বাঁচে কৃষক বাঁচে প্রাণ’-এ শ্লোগান নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা এলএসডি অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটির সদস্য আলহাজ্ব আতাউর রহমার খান এমপি।

এলএসডি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, স্থানীয় ইউএনও মোহাম্মদ কামরুল ইসলাম, কৃষি অফিসার উম্মে হাবিবা, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ। পরে ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন আলহাজ্ব আতাউর রহমার খান এমপি।
ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম বলেন, সরকারের উদ্দ্যেশ্য কৃষক যেন ন্যায্য মূল্য পায়। ফলে সরকারী মূল্যে প্রতি কেজি ২৬ টাকা দরে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ১ হাজার ৬শ’ ৯৪ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪ হাজার ৫৮০ জন কার্ডধারী কৃষক থেকে লটারির মাধ্যমে ১হাজার ৪২২জন কৃষক নির্বাচিত করা হয়। এরাই ধান দিতে পারবে। এতে প্রতি কৃষক গুদামে ১টন ধান বিক্রি করতে পারবেন। এ সংগ্রহ কর্মসূচি ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে তা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বাসাইলসংবাদ/একেবি




