
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী ॥ উপজেলার তেজপুর-সুরুজ ভায়া রামপুর রাস্তার প্রশস্ত, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে ১২ কোটি ৫ লক্ষ ২৮ হাজার পাঁচশত পঁচানব্বই টাকা ব্যয়ে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের তেজপুরে তেজপুর-সুরুজ ভায়া রামপুর বাজার ১৩ কি.মি. রাস্তা প্রশস্ত, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বি.কম, এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম আজম, সিনিয়র সহকারি প্রকৌশলী মোহাম্মদ ফজলুর রহমান।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে গান্ধিনা খেলার মাঠে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, এলজিইডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম আজম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারন সম্পাদক ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এম.এ মালেক ভূইয়া, কোষাধক্ষ অজয় কুমার দে লিটন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকী, পারখী ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জিন্নাহ মিয়া।




