
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে জামায়াতের ৭ মহিলা সদস্যসহ ১০ জন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাকরাইল থেকে তাদেরকে আটক করা হয়। কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসাল আল মামুন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- উপজেলার সাকরাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, তার স্ত্রী জামায়াতের উপজেলা মহিলা কমিটি সাধারণ সম্পাদক আয়নুন্নাহার বেগম, সভাপতি রতœা বেগম, সক্রিয় সদস্য লাকী বেগম, হাফিজা বেগম, হাওয়া বেগম, লিপি বেগম, রাবেয়া খাতুন, সৈকত ও ফরহাদ আলী।
ওসি হাসাল আল মামুন বলেন, জামায়াতের ১০জন সক্রিয় সদস্য উপজেলায় সাকরাইলে আনোয়ার মাস্টারের বাড়ীতে গোপন বৈঠক করছিলেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে জিহাদী বই ও জামায়াতের বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। …বাসাইলসংবাদ/একেবি




