
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার ‘কাঞ্চনপুর দক্ষিণপাড়া তরুন সংসদ’-এর উদ্যোগে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) প্রথমদিনে কাঞ্চনপুর কেএজি আরকে উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও বাসাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন স্টার শিক্ষা পরিবারের চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম। কাঞ্চনপুর দক্ষিণপাড়া তরুন সংসদের সভাপতি অধ্যাপক মো. শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন, সেক্রেটারী আমিনুল ইসলাম, বাসাইল পৌর জামায়াতে ইসলামীর আমির ফরিদ হোসাইন, সেক্রেটারী আরিফুজ্জামান স্বপন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা ছিলেন কাঞ্চনপুর দক্ষিণপাড়া তরুন সংসদের সাধারণ সম্পাদক উজ্জল খান।

এদিকে, আগামীকাল রবিবার (৫ জানুয়ারি) এ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ বিএনপির একাধিক নেতাকর্মী। কাঞ্চনপুর দক্ষিণপাড়া তরুন সংসদের সভাপতি অধ্যাপক মো. শরিফুল ইসলাম খান এতথ্যটি জানিয়েছেন।
বাসাইলসংবাদ, ৪ জানুয়ারি, ২০২৫ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






