
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী লুৎফা শান্তা বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইল দূর্নীতি দমন কমিশন-এর ব্যবস্থাপনায় ও বাসাইল দূর্নীতি প্রতিরোধ কমিটি সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টিতে সততা ষ্টোর উদ্বোধন করা হয়।
সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রেভা হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা দূর্নীতি দমন কমিশনের সহকারি উপ-পরিচালক নূর আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি,

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রমজান আলী ভূইয়া, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি, সাবেক চেয়ারম্যান শেখ মোঃ শাহজাহান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ চৌধুরী প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




