
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত সোমবার একজন ও শুক্রবার ৫জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, সখীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেলকে সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় আটক করা হয়েছে। অপরদিকে গত শুক্রবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবদুল গণি, পৌর যুবদলের সহ-সভাপতি সেন্টু মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সভাপতি একাব্বর হোসেনকে আটক করা হয়। তারা সবাই জেলহাজতে রয়েছে। নাশকতার অভিযোগে পুলিশ ১৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০/৮০জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, বিএনপির ৬ নেতাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একে




