
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান খান বুলবুল (৬০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১৪ এপ্রিল) দুপুরে ঢাকায় জাপান বাংলাদেশ ফেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার ভাই কামরুজ্জামান খান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে গত ১ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুর আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মনিরুজ্জামান বুলবুল ১৯৯৭ সালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ৯০ দশকে জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।
বাসাইলসংবাদ/ ১৪ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




