
নিজস্ব প্রতিবেদক : গত কয়েক বছর যাবত মানুষ ভোট দিতে পারেন না, শয়তানরা ভোট দেয়। দিনের ভোট রাতে হয় বলে মন্তব্য করেছেন কৃষকশ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে প্রধানমন্ত্রী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। শনিবার (১১ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জেলা শাখার বর্ধিত সভায় তিনি এসব বলেন।

কাদের সিদ্দিকী বলেন, সকালে ব্যালট পেপার যাবে বলেছে নির্বাচন কমিশনার। রাতে ব্যালট পেপার যাবে না। রাতে গেলে যেমন সেখানে যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় তাহলে সকালে গেলেও যা রাতে গেলেও তা হবে।
তিনি আরও বলেন, আজও অনেকে মনে করেন আমরা ২০১৮ সালের নির্বাচনের সময় বিএনপির জোটে গিয়েছিলাম। আমি কখনও মনে করি না, আমি এক মুহূর্তের জন্যও বিএনপির জোটে গিয়েছিলাম না। ড. কামালের জন্য ঐক্যফ্রন্টে গেয়েছিলাম।
বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষকশ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ।
বাসাইলসংবাদ, ১৩ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




