
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের জন্য নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) বিকেলে ভূঞাপুর পৌরসভায় উপজেলার প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড ও পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের হাতে নগদ টাকা ও চাল তুলে দেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু এবং ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
দুইজনই আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী।
এসময় ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ও বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ যৌথভাবে উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পৌরসভার প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সম্পাদককে হাতে নগদ ৮ হাজার টাকা এবং চার বস্তা করে চাল তুলে দেন। এছাড়া উপজেলার প্রত্যেক সংগঠনকেও একইভাবে বরাদ্দ দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল ইসলাম ছানা, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরন দত্ত, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল করিম, ভূঞাপুর পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাছেত প্রমুখ।
বাসাইলসংবাদ, ১৩ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




