
বাসাইলসংবাদ: শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাকাছিম গ্রামে প্রতিষ্ঠিত অনিক কিন্ডারগার্টেন স্কুলের ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর সকালে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক আমিনুর রহমান জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাকাছিম নিমতলা বাজার কমিটির সভাপতি আব্দুল আজিজ ভূইয়া, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুছ মিয়া, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, নাকাছিম নিমতলা বাজার মালিক সমিতির সদস্য আরিফ মিয়াসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

পরীক্ষার্থীদের সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ খানম রেখা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ খানম রেখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার ও তানিয়া বেগ।
বাসাইলসংবাদ/একে




