
বাসাইলসংবাদ: শুক্রবার , ২২ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর :
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে আয়োজিত শিক্ষা সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতার একাধিক বিষয়ে প্রথম হয়েছে ঐন্দ্রিলা কর্মকার। বুধবার দিন ব্যাপি উপজেলা হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৃত্য, রবীন্দ্র সংগীত, লোক সংগীত ও রচনা লেখা প্রতিযোগীতায় প্রথমস্থান অর্জন করেছে ঐন্দ্রিলা কর্মকার। সে সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও ডা. গোপাল কর্মকারের মেয়ে। ঐন্দ্রিলা বলেন, আমার বাবার অনুপ্রেরণায় ছোট বেলা থেকে আমি লেখা পড়ার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতি চর্চা করে আসছি। আমার গান ও নৃত্য শেখার ওস্তাদ আমার বাবা ডা. গোপাল কর্মকার। বড় হয়ে আমি নৃত্য শিল্পী হতে চাই।
ডা. গোপাল কর্মকার বলেন, প্রত্যেকটি শিশুর লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও নাচ-গানের প্রতি আগ্রহ থাকা ভালো। নাচ গানের প্রতি ঐন্দ্রিলার ব্যাপক আগ্রহ তাই সংগীতের প্রতি অনুপ্রেরণা দিয়ে আসছি।
বাসাইলসংবাদ/একেবিr




