
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে গুড নেইবারস সখীপুর । সোমবার উপজেলার কালিয়ান পাড়া গুড নেইবারস স্কুল মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিন ব্যাপি এ ক্যাম্পে কয়েকটি এলাকার প্রায় আড়াই শত রোগীর হাতে ব্যবস্থা পত্রসহ ওষুধ তুলে দেওয়া হয়েছে।
এ সময় গুড নেইবারস-এর ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ইয়াছমিন আক্তার ও হাড় ক্ষয়, ভাঙ্গ, বাত ব্যথা রোগ বিশেষজ্ঞ ডা. মো. আবুল হোসাইন (আবির), গুড নেইবারস-এর ডা. আরিফুজ্জামান খান, স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য করেন। এর আগে সবার হাতে দুপুরের খাবার তুলে দেওয়া হয়।




