
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯:

সখীপুর : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশায় প্রার্থীতা ঘোষণা করলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে সখীপুর প্রেসক্লাব মিলানয়তনে এক সংবাদ সম্মেলন করে তিনি নিজের প্রার্থীতা ঘোষণা করেন। সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, সখীপুর পৌরসভার প্যানেল মেয়র মো. রফিকুল ইসলাম, বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরকার নূরে আলম মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির সরকার প্রমুখ বক্তব্য দেন। এ সময় সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের অধ্যাপক এসএম কায়সার আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডিএম চাঁন মাহমুদ, আলহাজ এসএম ইব্রাহিম, পৌর কাউন্সিলর মো. সহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




