
বাসাইলসংবাদ: শনিবার, ১জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে ইউরেকা শিক্ষা পরিবারের আয়োজনে দিনব্যাপি পবিত্র কোরআন তেলোয়াত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নলুয়া সেন্ট্রাল শাখায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিএম জয়নুল আবেদীন মাস্টারের সভাপতিত্বে যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা কেএম হেলাল উদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রতিযোগিতা সখীপুরসহ জেলার বিভিন্ন উপজেলার শতাধিক শিক্ষার্থী কোরআন তেলোয়াত ও কবিতা আবৃত্তিতে অংশ গ্রহণ করে। এ সময় অন্যদের মধ্যে নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জামাল উদ্দিন, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মোহাম্মদ মনির, আর্ন্তজাতিক আমদানি ও রপ্তানিকারক অনু কর্পোরেশন’র পরিচালক মিজানুর রহমান লিটন, সাওতুল কোরআন নূরানী ও হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শরিফুল ইসলাম, মারকাযুল উলুম নূরানী ও হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ শরীফুল ইসলাম এবং অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু।
বাসাইলসংবাদ/একেবি




