
বাসাইলসংবাদ: শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥
র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ৭ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর শাখা’র কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে এসে সমাপ্ত হয়। পরে এক আলোচনা সভায় জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর শাখার সভাপতি সাংবাদিক মো. মাজহারুল ইসলাম শিপলু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সঞ্জয় দাস’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লায়ন আব্দুল মোমেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তারিফ আহম্মেদ সোহাগ, মির্জাপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহবুব আলম সবুজ, পৌর ছাত্রলীগ সভাপতি আবুবকর সিকদার প্রমুখ।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি কাইয়ুম মিয়া, যুগ্ম-সম্পাদক জোবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, অর্থ-সম্পাদক রাব্বি ইসলাম, প্রচার সম্পাদক মো. নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক রুবেল মিয়া, ক্রীড়া সম্পাদক বছির আহমেদ, শিক্ষা ও জনকল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য শামীম মিয়া, শেখ নাসির উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




