
বাসাইলসংবাদ: শুক্রবার, ০২ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মাভাবিপ্রবি ॥ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি ও গুজব বিরোধী প্রচারণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল ১১ টায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল ও কর্মী মানিক শীলের নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি শিশু স্কুল, সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্ডার গার্ডেন ও সন্তোষ রাণী দিনমণি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬শ’ শিক্ষার্থীর মাঝে বৃক্ষ বিতরণ করা হয়। এসময় গুজব বিরোধী প্রচারণা করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম, আরঙ্গজেব আকন্দসহ ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহযোগিতা করে রোটারী ও রোটারী ক্লাব অব ঢাকা ম্যাভেরিক্স।
বাসাইলসংবাদ/একেবি




