
বাসাইলসংবাদ: শুক্রবার, ০২ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে এডিস মশার বিস্তার রোধে বাস ও ট্রাকে মশক নিধন ঔষধ বিরতণ করেছে ভূঞাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বাসস্ট্যান্ডে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে এ ঔষধ বিতরণ করা হয়। এসময় এছাড়া পরিবহন শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ, মালিক সমিতির সদস্য এবং যাত্রীদের এডিস মশার ভাইরাস বংশ বিস্তার, জন্ম এবং প্রতিহত করার পদ্ধতি সর্ম্পকে আলোচনা করা হয়।
এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম জানান, দেশের সব জেলাতেই এডিস মশার বিস্তার দেখা দিয়েছে। বিষেশ করে ঢাকা শহরে এর প্রভাব বেশি। যে সকল যানবাহন ঢাকায় যাতায়াত করে তার মাধ্যমেও এডিস মশা সারা দেশেই ছড়িয়ে পড়তে পারে।সতর্কতা হিসাবে ঢাকা থেকে ছেড়ে আসার আগে ও টাঙ্গাইলের প্রবেশ মুখে যানবাহনের যে সকল স্থানে মশা লুকিয়ে থাকতে পারে সেই স্থানে ভাল করে স্পে করার অনুরোধ করা হয়েছে। আমরা তাদের এ কাজে উৎসাহ দিতে কিছু স্পে’র বতল দিয়েছি। মূল কাজটি আসলে মালিক-শ্রমিক পক্ষের। জনস্বার্থেই তারা এর ধারাবহিকতা রাখবেন বলে আমার বিশ্বাস।
তিনি আরও বলেন, আগামী পবিত্র ইদুল-আজহায় সিটি শহর থেকে লক্ষাধিক মানুষ গ্রামে আসবে। যানবাহনগুলি যেন এডিস মশার বাহন না হতে পারে সেজন্য ঢাকা শহর থেকে ছেড়ে আসা সকল পরিবহনেই মালিক-শ্রমিকদের মশক নিধোন ঔষধ স্প্রে করার অনুরোধ জানান।
বাসাইলসংবাদ/একেবি




