
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বাবু গৌরাঙ্গ সূত্রধরকে সভাপতি, জুলহাস উদ্দিনকে সাধারণ সম্পদক ও জিয়ারত জুয়েলকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক করে পরবর্তী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে। এসময় ৮জনের নাম ঘোষণা করা হয়।

রবিবার (৪ সেপ্টেম্বর) বাসাইল উপজেলার নাইকানীবাড়ি ঈশ্বরগঞ্জ মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ ( বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনিছুর রহমান, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল প্রমুখ।
সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২ জন সভাপতি ও ৫ জন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন।
বাসাইলসংবাদ, ০৫ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




