
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ ( বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেছেন, মীর জাফরকে ক্ষমা করা যায় না। ইতিহাস যেমন তাদের ক্ষমা করেনি। আমরাও ক্ষমা করতে পারি না। যাদের ছোট-খাটো ভুল হয়েছে। যাদের নির্বাচন আসলে একটু ভুল হয়ে যায়। তাদের আমরা সহজভাবেই মেনে নিয়েছি। আর যারা মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তাদের ভুলত্রটি মেনে নেওয়া যায় না। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে আমাদের অনেক সময় ভুলত্রটি হতেই পারে। আমাদের ঐক্যবদ্ধ হওয়া ভীষণ প্রয়োজন। ঐক্যবদ্ধ হয়ে আমরা সংগঠনকে সাজাতে চাই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে নিয়েই তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই লক্ষে আমি কখনও নেতার দায়িত্ব পালন করি না। আমাদের নেতা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। গ্রাম বাংলার ভাষায়ই বলি, আমি কিন্তু সংগঠনের সোজা কামলা, আমি প্রধানমন্ত্রীর কামলা। তার হুকুম আমি পালন করি।
উপজেলার নাইকানীবাড়ি ঈশ্বরগঞ্জ মাঠে আয়োজিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল প্রমুখ।
সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২ জন সভাপতি ও ৫ জন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। এদের মধ্যে বাবু গৌরাঙ্গ সূত্রধরকে সভাপতি, জুলহাস উদ্দিনকে সাধারণ সম্পাদক ও জিয়ারত জুয়েলকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক করে
পরবর্তী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
বাসাইলসংবাদ, ০৫ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




