
বাসাইলসংবাদ: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রবিবার (৩০ ডিসেম্বর) নির্বাচন চলাকালীন সময়ে দুপুর আড়াইটার দিকে সখীপুর উপজেলার ইন্দ্রাজানী কেন্দ্র ঘুরে তিনি এ ষোঘণা দেন।
কাজী আশরাফ সিদ্দিকী বলেন, ‘লাঙ্গল প্রতীকের এজেন্টদের দুই উপজেলার প্রায় প্রতিটি কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এছাড়াও নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে না। এসব কারণে আমি ভোট বর্জন করেছি।’
বাসাইলসংবাদ/একে




