
বাসাইলসংবাদ: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (নৌকা) প্রতীকে ২ লাখ ৭হাজার ৬৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী (ধানের শীষ) প্রতীকে ৭১ হাজার ১৪৪ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম রবিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার এ ফলাফল ঘোষণা করেন।
অন্যান্যরা পেয়েছেন- জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকী (লাঙ্গল) প্রতীকে ১৩০৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী আব্দুল লতিফ মিয়া (হাত পাখা) প্রতীকে ১২৬০ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শফি সরকার (আম) প্রতীকে ২৭৭ ভোট।
এ দুইটি উপজেলায় ১২২টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৬শ’ ৪৬জন।
বাসাইলসংবাদ/একে




