
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র রাহাত হাসান টিপুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে বাসাইল উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। বিশেষ অতিথি ছিলেন কৃষকশ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকশ্রমিক জনতা লীগের সহ-সভাপতি মোস্তফা মিয়া।

এসময় বাসাইল পৌরসভার নির্বাচন অবাধ-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশনের প্রশংসা করেন। কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনে আমরা হারলেও খুশি জিতলে আরও খুশি।
নবনির্বাচিত মেয়র রাহাত হাসান টিপু প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নিয়ে পৌরবাসীর জীবনমানের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বাসাইলসংবাদ, ২৪ জুন, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




