
বাসাইল সংবাদ: বুধবার, ২৯ মার্চ, ২০১৭:

এনায়েত করিম বিজয়:
টাঙ্গাইলের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ (বুধবার) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার।

কলেজের অধ্যক্ষ ড. মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডি’র প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান খান লাবু, দাতা সদস্য কামরুজ্জামান খান, অভিভাবক সদস্য ফজলুল হক , মোঃ আলমগীর হোসেন,

কলেজের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন, শিক্ষানুরাগী সদস্য জাদিদুর রহমান খান রোনু, অভিভাবক সদস্য রমজান আলী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক দেবাশীষ দেব।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




