
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পৌর এলাকার আমেনা মেডিকেল হলের মালিক দেলুয়ার হোসেনকে ৫হাজার, আলেয়া মেডিকেল হলের মালিক কামরুলকে ৫হাজার, মনির মেডিসিনের মালিক মনিরুজ্জামানকে ৫হাজার, মাসরুক মেডিকেল হলের মালিক রাসেল খানকে ২হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ওজনে কম দেয়ার অপরাধে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের মালিককে ২হাজার টাকা জরিমানা করা হয়। এসময় টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




