
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, ইউআরসি ইন্সট্রাক্টর সেলিনা আকতার খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহসীনুজ্জামানের তত্বাবধানে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ।
বাসাইলসংবাদ/একেবি




