
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বন্যার্তদের মাঝে জেলা বিএনপির উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ৫ শতাধিক মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


এসময় জিয়াউল হক শাহীন ছাড়াও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন ভূইয়া, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক তাইয়ুবুর রহমান আসলাম, বিএনপি নেতা মামুন মোর্শেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া, জেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক খন্দকার রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে উপজেলার কাউলজানী, নয়ার হাট, বালিয়া, ফুলকী ও ঝনঝনিয়া এলাকাসহ বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ঘুরে ঘুরে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।

প্রসঙ্গত, বাসাইল ও সখীপুর উপজেলায় দীর্ঘদিন ধরেই অসহায় মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছেন জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন।
…বাসাইলসংবাদ/ ১২ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




