
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভুঞাপুরে দুর্গম চরাঞ্চলের ২’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র্যাব-১২। বুধবার দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের কয়েকটি গ্রামের অসহায় মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন র্যাব-১২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খায়রুল ইসলাম, টাঙ্গাইল র্যাবের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রওশন আলীসহ আরও অনেকেই।

এসময় র্যাব কমান্ডার খায়রুল ইসলাম বলেন, শুরু থেকে খাদ্য সহায়তা নিয়ে র্যাব বন্যার্তদের পাশে রয়েছে। আজ ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
…বাসাইলসংবাদ/ ১২ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




