
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সখীপুর উপজেলার চাকদ গ্রামের এক বাসিন্দা। তিনি বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন।
ডা. ফিরোজুর রহমান বাসাইলসংবাদকে বলেন, ‘১৭জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে রাতে তাদের মধ্যে একজনের নমুনার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৮জনে।
…বাসাইলসংবাদ/ ১১ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




