
নিজস্ব প্রতিবেদক : রোটারী ক্লাব অব মুক্ত স্বদেশ এবং এম এফ খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে টাঙ্গাইলের বাসাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ র্মাচ) দিনব্যাপী উপজেলার ফুলকী ইউনিয়নের ঝনঝনীয়া গ্রামের জায়েদা খানম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজিত মেডিকলে ক্যাম্পে উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক ডা. এনায়েত উল্লাহ সাদ ও মুসরাত তাসনিম স্বর্ণা, মা ও শিশু চিকিৎসক ডা. নাফিজ রহমান পূর্ণা, ডায়াবেটিস চিকিৎসক আয়শা সিদ্দিকা ইসলাম ও ডা. ইয়ামিমা তাসনিম কথা। ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, মা ও শিশু, ডায়াবেটিস ও দাতের চিকিৎসকরা প্রায় পাঁচশতাধিক রোগীর চিকিৎসা সেবা ও তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জায়েদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য অফছানা আক্তার।
…বাসাইলসংবাদ/ ১৫ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




