
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
মানুষের জন্যই মানুষ এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া গ্রামে প্রতিষ্ঠিত সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র কার্যক্রম পরিদর্শন করেন ইনার হুইল ক্লাব, জাহাঙ্গীরনগর, ঢাকা- ডিস্ট্রিক ৩২৮। শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে জাহাঙ্গীরনগর ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট সুলতানা জামান জ্যোৎস্না, সেক্রেটারী সোহেলা আক্তার, আইপিপি নাজনীন সুলতানা ও ভাইস প্রেসিডেন্ট নেহরীন ফেরদৌসী বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ‘ঠিকানা’র কার্যক্রম পরিশর্দন করেন।

পরিদর্শন শেষে কলিয়া মধ্যেপাড়ায় আয়োজিত এক আলোচনা সভায় ইনার হুইল ক্লাবের উদ্যোগে কলিয়া গ্রামের অসহায় তিনজন মহিলার মধ্যে ছাগল বিতরণ ও উপস্থিত অসহায় মহিলাদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

এসময় ইনার হুইল ক্লাবের প্রতিনিধি ছাড়াও ‘ঠিকানার’ চেয়ারম্যান মাসুদুজ্জামান রোমেল, সংগঠনের কার্যকরি পরিষদের সদস্য মো. জুলহাস আলী মিয়া, মো. জুয়েল সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন। ইনার হুইল ক্লাবের প্রতিনিধিরা ‘ঠিকানা’র সাথে একাত্রা ঘোষণা এবং পরবর্তীতে এ ধরণের কাজে সহায়তা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন।
বাসাইলসংবাদ/একে




