
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজের ৪দিন পর শামছুজ্জামান পটল (৫০) নামের এক মাটি ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ির টয়লেটের সেপটিক ট্যাঙ্কি থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। নিহত শামছুজ্জামান ওই এলাকার খোরশেদ খানের ছেলে।
নিহতের ভাই কল্পন খান জানান, গত ১৫ ফেব্রুয়ারি রাতে শামছুজ্জামান চাচাতো ভাই শিশির খানের সাথে তার ঘরে ঘুমাতে যায়। এরপর সকালে তাদের দু’জনকে পাওয়া যাচ্ছিল না। দুইদিন পর শিশিরের খোঁজ পাওয়া গেলেও শামছুজ্জামানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এমতাবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এঘটনায় শিশির গা ঢাকা দিয়েছেন ।

টয়লেটের ট্যাঙ্কি থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
বাসাইল থানার ওসি (তদন্ত) এস এম তুহিন বলেন, অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাসাইলসংবাদ/একে




