
বাসাইল সংবাদ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা মাসিক আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি, বাসাইল পৌর মেয়র মজিবর রহমান, বাসাইল থানার ওসি (তদন্ত) তুহিন আহম্মেদ, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




