
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউছ গ্রুপের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) এ উপলক্ষে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাত্তার জমাদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, আওয়ামী লীগ নেতা সরকার আরিফুজ্জামান ফারুক, বাসাইল ডিগ্রী কলেজের সাবেক ভিপি জাদিদুর রহমান রোনু, বাসাইল পৌর আওয়ামী লীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুত, উপজেলা তাঁতী লীগের সভাপতি বদিউজ্জামান বিদ্যুত, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রউফ, আওয়ামী লীগ নেতা উজ্জল মোল্লা, বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সংগ্রাম প্রমুখ।


অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম পক্ষ দিবসটি পৃথকভাবে পালন করেন।
…বাসাইলসংবাদ/ ১৫ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




