
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও যুব ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ প্রমুখ।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
…বাসাইলসংবাদ/ ১৫ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন



