
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম গ্রুপের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। এছাড়াও বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাস্টারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন খান নবু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আরিফিন খানশুর সুজন, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান আজাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেন আলাল, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি জহির আহমেদ জমাদার পিন্টু প্রমুখ।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউছ পক্ষ পৃথকভাবে দিবসটি পালন করেন।
…বাসাইলসংবাদ/ ১৫ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




