
বাসাইল সংবাদ: বুধবার, ০৫ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
বুধবার (৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে চলতি খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিষমুক্ত কুমড়া জাতীয় সবজি উৎপাদন ও এর মাছি পোকা দমনে স্থাপিত সেক্স ফেরোমন ফাঁদ প্রদর্শণীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে কাশিল ইউনিয়নের কৃষাণ-কৃষাণীদের নিয়ে বিয়ালাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল মঈদ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আবুল হাশিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের ডিডিএলজি মোঃ শাহাদাত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবু আদনান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, জেলা ফ্যাসিলিটর (এলজিএসপি-২) তাসনীমা মাহজাবীন, উপজেলা প্রকৌশলী আব্দুস ছাত্তার, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




