
বাসাইলসংবাদ: রবিবার, ০৪ মার্চ, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র মা মরহুম ফজিলাতুন্নেসা’র আত্মার মাগফেরাত কামনায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ০২ মার্চ) বিকেলে কলিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি আওয়ামী লীগ নেতা জুয়েল সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাদেক হোসেন রনি, মুক্তিযোদ্ধা আবু হানিফ মিয়া প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




