
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
“শেখ হাসিনার উপহার, একটি বাড়ি একটি খামার, বদলাবে দিন তোমার আমার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ মার্চ ( মঙ্গলবার) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা প্রশাসন ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের বাসাইল পশ্চিমপাড়া উন্নয়ন সমিতির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন। উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, পৌর মেয়র মজিবুর রহমান, টাঙ্গাইলের জেলা প্রশাসকের প্রটোকল অফিসার মুনমুন জাহান লিজা, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাফিজা আক্তারসহ অন্যরা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




