
বাসাইলসংবাদ: রবিবার, ২৩জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ গ্রুপের আয়োজনে বাসাইল বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা খান বাহাদুর, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহেল, ফুলকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম তালুকদার, আওয়ামী লীগ নেতা সাজ্জাত হোসেন আলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির আহমেদ পিন্টু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, আওয়ামী লীগ নেতা নাছির খান, শাহীন তালুকদার, সাদিকুর রহমান শাহীন, মোস্তফা খান রাজিব প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন খান নবু। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
বাসাইলসংবাদ/একেবি




