
বাসাইল সংবাদ : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, পৌর মেয়র মোঃ মজিবর রহমান, বাসাইল থানার তদন্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়াসহ অন্যরা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




