
বাসাইল সংবাদ : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ গিয়াস উদ্দীন এ মতবিনিময় সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, সাবেক সম্পাদক মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ মোঃ রুবেল মিয়া, প্রচার ও দপ্তর সম্পাদক এনায়েত করিম বিজয়, সদস্য মাসুদ রানাসহ অন্যরা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




