
নিজস্ব প্রতিবেদক : বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী দেওয়ান শহিদুল ইসলামের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় কাশিল ইউনিয়নের থুপিয়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কাশিল ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রউফ বাদশা, সিনিয়র সহ-সভাপতি দুলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান, আফসার উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার নারী-পুরুষ। অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাধারণ ভোটাররা দেওয়ান শহিদুল ইসলামকে সমর্থন করেন।
দেওয়ান শহিদুল ইসলাম উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি কাশিল ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন। প্রার্র্থী হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। সাধারণ ভোটারদের সাড়াও পাচ্ছেন ভালো।
বাসাইলসংবাদ, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন





