
বাসাইলসংবাদ: শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
‘অসহায়দের জন্য ভালোবাসা’- এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে অসহায় এবং দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (নভেম্বর) দুপুরে তরুণ প্রজন্মের কন্ঠ টাঙ্গাইলের উদ্যোগে পৌর এলাকার হাউজিং মাঠে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ সংগঠনের সদস্য নিশাত বিনতে আলম, মাহাজুবা ইসলাম মোহনা, মেহেজাবিন মিম, ফারজিয়া অন্তরা, তাহমিনা, কথা, মিলি ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ আছাদ মিয়া, দ্বীপ ইসলাম, রহমান, রাব্বি প্রমুখ।
এ সময় প্রায় শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ ব্যাপারে সংগঠনের সদস্য মেহেজাবিন মিম ও মাহাজুবা ইসলাম মোহনা বলেন, ‘আমাদের সংগঠনের প্রত্যেকটি সদস্যদের টাকা দিয়ে আজ আমরা অসহায় এবং গরীব মানুষদের মধ্যে শীতবস্ত্র বিরতণ করেছি। এরআগেও আমরা অসহায় ও গরীব মানুষদের সাহায্য-সহযোগিতা করেছি। আমাদের লক্ষ্য অসহায় মানুষের সেবা করা।’
উল্লেখ্য, ‘তরুণ প্রজন্মের কন্ঠ’ এই সংগঠনটি চালু হওয়ার পর থেকে অসহায় এবং গরীব মানুষদের সহযোগিতা করে আসছে। এই সংগঠনের প্রায় প্রতিটি সদস্যই তরুণ প্রজন্মের। তাদের সকলের সহযোগিতায় এই সংগঠনটি এগিয়ে যাচ্ছে।
বাসাইলসংবাদ/একে




