
নিউজ ডেস্ক : দীর্ঘদিন ডেনমার্কে ছিলেন কুমিল্লার নাঙ্গলকোটের আশারকোটা গ্রামের মফিজ মেম্বারের ছেলে সাইফ। দশ বছর আগে তিনি নাদিয়া নামের এক ডেনিশ নারীকে (২৯) বিয়ে করেন। স্বামীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ও সন্তানের পিতৃত্বের দাবিতে বাংলাদেশে এসেছেন নাদিয়া।

কুমিল্লায় অবস্থানরত নাদিয়া অভিযোগ করেন, স্বামীর বাড়িতে আসার পর তার পরিবার তাকে নির্যাতন করা হয়। তিনি জানান, দশ বছর আগে সাইফ তাকে বিয়ে করেন। তাদের তিন বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। এই দশ বছরে সাইফ তার কষ্টার্জিত বেতন ও পরিবারের কাছ থেকে ৫০ কোটি টাকা মেরে বাংলাদেশে চলে এসেছেন।




