
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে, অমর একুশে হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদ মনোনিত সংস্কৃতি সম্পাদক পদে লড়ছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার সন্তান আতিকুর রহমান রহমান (নাহিদ)। তিনি বাসাইল-সখীপুরের একমাত্র প্রতিনিধি হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
তিনি ঢাবি’র মাইক্রোবায়োলজি বিভাগ ছাত্রলীগের সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি’র সহ-সভাপতি, বাসাইল স্টুডেন্ট এসোসিয়েশন অব ঢাকা’র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি নটরডেম সংস্কৃতি ক্লাব-এর প্রচার সম্পাদকদের দায়িত্বে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
বাসাইলসংবাদ/একেবি




