
বাসাইল সংবাদ: বুধবার, ০৮ মার্চ, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ টাঙ্গাইল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে সাধারণ সম্পাদকসহ স্থান পেল বাসাইলের ৩ নেতা।
গত ২০১৬ সালের ৫ মার্চ ঐতিহাসিক ভাসানী হলে আয়োজিত এক আনুষ্ঠানিক সম্মেলনে মির্জা আনোয়ার হোসেন বাবুলকে সভাপতি ও মাতিনুজ্জামান খান সুখনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে গত ৭ মার্চ (মঙ্গলবার) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওসার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি’র নির্দেশক্রমে এ কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন (কাঞ্চনপুর) সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম তালহা( বাসাইল) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিজুর রহমান (কলিয়া)সহ উপজেলার আরো বেশ কয়েকজন নেতা এ কমিটিতে রয়েছে বলে জানা গেছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ টাঙ্গাইল জেলা শাখার নয়া সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন এ তথ্য নিশ্চিত করেছেন। বাসাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এ কমিটিকে অভিনন্দন জানিয়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




