
নিজস্ব প্রতিবেদক ॥ ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পতাকা উত্তোলন, মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার শহরের শহীদ মিনারের সামনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পরে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের বিভাগীয় উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধিতে পরিনিত হয়েছে। দুর্নীতির কারণে আজ উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। বক্তারা দুর্নীতির বিরুদ্ধে আইনের কঠোরতা ও সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ।...বাসাইলসংবাদ/একেবি




