
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী জড়াশাহীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেরিন নাহিদ মিলি, সহকারী শিক্ষক রেহেনা আক্তার লাইজু, আশরাফুন নাহার রত্না প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়।
বাসাইলসংবাদ, ৩০ নভেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






