
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে মৎস্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বাস্তবায়ন বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় রবিবার (৩০ নভেম্বর) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান হোসাইন, বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, সখিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান।
প্রশিক্ষণে বিভিন্ন মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, পন্থা, চাষ নিষিদ্ধ বিভিন্ন মাছ, মৎস্য খাদ্য উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে নীতিমালাসহ আরও গুরুত্বপূর্ণ আইন নিয়ে দিনব্যাপী আলোচনা হয়। প্রশিক্ষণার্থী হিসেবে ছিলেন মৎস্যজীবি, মৎস্যচাষি, মৎস্য বিক্রেতা, মৎস্য খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী।
বাসাইলসংবাদ, ০১ ডিসেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






